
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মাগুরায় যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে Social Development Foundation (এসডিএফ)-এর উদ্যোগে “যুবদের সমন্বিত কৃষিভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার তিনটি ক্লাস্টারের যুব সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন মৃত্যুঞ্জয় সাহা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্যোক্তা দক্ষতা অর্জনের মাধ্যমে যুব সমাজ নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গত ৩০ মার্চ শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অংশগ্রহণকারী যুবরাও এ প্রশিক্ষণের মাধ্যমে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
/টি