
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আমবাগিচা এলাকায় গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুনে ৫ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানিয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার পর মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় চারপাশ ঢেকে যায় এবং স্থানীয়রা আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই কারখানার ভেতরে বিকট শব্দ শোনা যায়। এর পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়। কারখানায় দাহ্য পদার্থ ও গ্যাস থাকায় আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পায়। ফলে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়।
ফায়ার সার্ভিসের কেরানীগঞ্জ স্টেশনের