
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মাগুরায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে তিনটায় মাগুরা শহরের নোমানী ময়দান মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ কমান্ডার মো. নুরুল হাসান ফরিদী। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসিম উদ্দিন।
সমাবেশের মূল আলোচক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ আনসারের মহাপরিচালক আব্দুল মোতালেব সাজ্জাত মাহমুদ। তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন।
সমাবেশে নির্বাচন আচরণবিধি মেনে দায়িত্ব পালন, ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজিত