
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
গভর্নর হিসেবে মোস্তাকুর রহমান দায়িত্ব পওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চলছে। কেউ কেউ অপব্যাখ্যা দিয়ে বলছেন নতুন গভর্নর দায়িত্ব পেয়েই ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকা তারল্য সহায়তা প্রদান করেছেন। তবে এই তথ্য মোটেও সঠিক নয় বলে মন্তব্য করেছেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ।
মূলত মোস্তাকুর রহমান গভর্নর হিসেবে নিয়োগ পাবার আগেই পূর্বের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সময় ন্যাশনাল ব্যাংক ও এবি ব্যাংককে ১ হাজার কোটি টাকা করে মোট ২ হাজার কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংককে ৫ হাজার কোটি টাকা এবং এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এসআইবিএল, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে ৪০ হাজার কোটি
৫ আগস্টের পরে বিভিন্ন ব্যাংককে ৫১ হাজার কোটি টাকার উপরে এই তারল্য সুবিধা দেয়া হয়। যেহেতু সরকারদলীয় মন্ত্রীপরিষদের একজন সদস্য ন্যাশনাল ব্যাংকের পর্ষদে ছিলেন তাই গভর্নরের বিরুদ্ধে এই অপপ্রচার করা হচ্ছে। মূলত পূর্বের গভর্নর দায়িত্বে থাকাকালীন অবস্থায় ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংক এই দুটি ব্যাংকে ১ হাজার কোটি টাকা করে মোট ২ হাজার কোটি টাকা তারল্য সহায়তা প্রদানের অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি ব্যাংক দুটিকে ২৫০ কোটি টাকা করে ৫০০ কোটি টাকা এবং ১৫ ফেব্রুয়ারি ৭৫০ কোটি টাকা করে ১৫০০ কোটি টাকাসহ মোট ২ হাজার কোটি টাকা ছাড়করণ করা হয়। অথচ বর্তমান গভর্নর দায়িত্বে যোগদান করেন ২৬ ফেব্রুয়ারি। অর্থাৎ বহুল আলোচিত ন্যাশনাল ব্যাংককে দেয়া ১ হাজার কোটি টাকা বর্তমান গভর্নের নিয়োগের অনেক আগেই দেয়া হয়েছিলো।
একইসময় এবি ব্যাংককেও ১ হাজার কোটি টাকা তারল্য সহায়তা প্রদান করা হয়েছিলো। তাহলে দেখা যাচ্ছে নতুন গভর্নর নিয়োগ পেয়েই ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকা যে তারল্য সহায়তা করেছে এই তথ্য সঠিক নয়। এটি শুধুমাত্র ভুল বুঝে নবনিযুক্ত গভর্নরকে টেগিং করা হচ্ছে। তার বিরুদ্ধে অপপ্রচার, অপব্যাখ্যা ও তাকে অবমূল্যায়ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। নতুন গভর্নর মোস্তাকুর রহমানকে নিয়ে এ ধরনের অপপ্রচার চালতে থকলে তা হবে তার প্রতি অবিচারের সামিল।