
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
লাওসে বসবাসরত বাংলাদেশ দুতাবাস কর্তৃক নিবন্ধন বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটি-২০২৬-এর আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব আসাদ আলম সিয়াম। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস, হ্যানয়, ভিয়েনতিয়েন মান্যবর রাষ্ট্রদূত জনাব লুৎফুর রহমান-কে আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সভাপতি জনাব মাজহারুল হক (এডি)। এ সময় কমিটির নেতৃবৃন্দসহ লাওসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লাওসে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং নিরাপদ ও সুন্দর কর্মপরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মহোদয় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা,
সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত মহোদয় এবং লাওস প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সভাপতি জনাব মাজহারুল হক (এডি) প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন। লাওসে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা সমাধানের উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় প্রবাসীদের জন্য ব্যাংকিং সেবা ও ব্যাংকের শাখা সম্প্রসারণ, চিকিৎসা ও হাসপাতাল সেবা, কর্মসংস্থান, প্রশাসনিক সহযোগিতা এবং অন্যান্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সরকারি ও প্রশাসনিক সেবা আরও সহজ ও কার্যকর করার প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ, সম্মানজনক ও সুন্দর পরিবেশে কাজ করার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, বাংলাদেশ থেকে লাওসে আসা রেমিট্যান্স যোদ্ধারা যাতে সহজে ও নিরাপদে বৈধ কর্মসংস্থানের সুযোগ পান, প্রয়োজনীয় প্রশাসনিক ও নাগরিক সেবা গ্রহণ করতে পারেন এবং কর্মক্ষেত্রে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন না হন, সে বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর।
রাষ্ট্রদূত মহোদয় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তিনি পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির নেতৃবৃন্দও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা আশা প্রকাশ করেন, দূতাবাস, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কমিউনিটি নেতৃবৃন্দের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে লাওসে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা সমাধান এবং তাঁদের জীবনযাত্রা ও কর্মপরিবেশ আরও উন্নত করা সম্ভব হবে।
সর্বোপরি, সংবর্ধনা অনুষ্ঠানটি লাওস প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করার পাশাপাশি তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হয়।