
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় দুই সন্দেহভাজন কিশোরসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৮ মে) এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুপুরের দিকে দুই কিশোর হঠাৎ মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় মসজিদে থাকা নিরাপত্তাকর্মীরা হামলাকারীদের থামানোর চেষ্টা করলে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত হন। পরে হামলাকারী দুই কিশোরকে একটি গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা, তারা আত্মহত্যা করেছে। নিহত দুই কিশোরের বয়স ১৭ ও ১৯ বছর।
পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সন্দেহভাজনদের একজন তার বাবা-মায়ের বাড়ি থেকে তিনটি অস্ত্র নিয়ে এসেছিল বলেও জানা গেছে। স্কট ওয়াহল বলেন, মসজিদ পরিচালিত
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, একটি অস্ত্রের ওপর ঘৃণামূলক বক্তব্য লেখা ছিল। এছাড়া ঘটনাস্থল থেকে একটি আত্মহত্যার চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে বর্ণবাদী বক্তব্য পাওয়া গেছে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা। ঘটনার তদন্তে সহায়তার জন্য ফেডারেল তদন্ত ব্যুরো-কে ডাকা হয়েছে। হামলার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট না হলেও পুলিশ এটিকে ‘ঘৃণাজনিত অপরাধ’ হিসেবেই তদন্ত করছে।
মসজিদের ইমাম ও পরিচালক তাহা হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা আগে কখনো এমন ট্র্যাজেডির মুখোমুখি হইনি। উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা অত্যন্ত ন্যক্কারজনক।’