
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ব্যাটারিচালিত অটোচালকরা ১০ দফা দাবি নিয়ে সকাল সাড়ে দশটায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। পরে সেখানে তারা মানববন্ধন করে। মানব বন্ধন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে অবস্থান করে। এসময় তাদের দাবিগুলো মেনে নেওয়ার পাশাপাশি চার্জিং পয়েন্টে দ্রুত বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপন না করলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়ে তারা সড়ক ত্যাগ করেন।
সোমবার (৫ অক্টোবর) অটোচালকদের এই অবস্থান ও বিক্ষোভ কর্মসুচির কারণে প্রেসক্লাবের সামনের পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। যান চলাচল প্রায় ঘণ্টা খানেক বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন মেট্রোরেল স্টেশনের বিভিন্ন প্রান্তে থাকা যাত্রীরা। স্টেশনে ওঠার সিঁড়ি বন্ধ হয়ে যায়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে ঢাকা মহানগর
এদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় তারা অটো না চালিয়ে ধর্মঘট পালন করেন বলেও জানা গেছে। এতে বাড্ডা, মতিঝিল, সবুজবাগ, খিলগাঁও, মহাখালী, গুলশান, রমনা ও রামপুরা এলাকায় লোকজন সকাল থেকে ভোগান্তিতে পড়েন। তারা দুপুর পর্যন্ত একযোগে এসব এলাকায় ধর্মঘট পালন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন এবং বিক্ষোভে অংশ নেন।
অন্যদিকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা ধর্মঘট ও বিক্ষোভ করায় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এই সুযোগকে কাজে লাগায় পায়ে চালিত রিকশা চালকরা। ফলে মোহাম্মদপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট, ফার্মগেট, শাহবাগ, মহাখালী, গুলশান, বাড্ডা ও খিলগাঁও এলাকায় পায়ে চালিত রিকশা চালকরা চড়া দামে যাত্রী বহন করেছেন বলে অভিযোগ করেন সাধারণ যাত্রীরা।