
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ১০ জন ক্রিকেটারের তালিকায় শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলি। গত এক বছরে তার মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮.৪ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৮৩ লাখ টাকার সমান। আয়ের এই বিশাল অংক তাকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে পুনরায় প্রতিষ্ঠিত করেছে।
মাঠের পারফরম্যান্সে কোহলির ধারাবাহিকতা এখনও অতুলনীয়। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বর্তমানে তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর গ্রহণ করলেও ওয়ানডে ফরম্যাটে ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন এবং দলের ব্যাটিং স্তম্ভ হিসেবে নিজের কার্যকারিতা প্রমাণ করছেন।
কোহলির ক্রিকেট ক্যারিয়ারের পরিসংখ্যানও বিস্ময়কর।
তালিকায় কোহলির পরেই আধিপত্য দেখিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। অজি অধিনায়ক প্যাট কামিন্স ৩১.৩ মিলিয়ন মার্কিন ডলার (৩ কোটি ১৩ লাখ টাকা) আয় করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। তার ঠিক পরেই আছেন আরেক গতিদানব মিচেল স্টার্ক, যার আয়ের পরিমাণ ৩০.৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা।
তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছেন অভিজ্ঞ দুই তারকা ডেভিড ওয়ার্নার ও রোহিত শর্মা। অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার গত বছর আয় করেছেন ২৭.৬ মিলিয়ন ডলার। অন্যদিকে, ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা ২৭.২ মিলিয়ন মার্কিন ডলার আয় নিয়ে শীর্ষ ধনীদের এই তালিকায় নিজের অবস্থান মজবুত রেখেছেন।
/টিএ