
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পাকিস্তান সুপার এইটে এখনও জয়ের স্বাদ পায়নি। একটি ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যায়, অন্যটিতে হ্যারি ব্রুকের সেঞ্চুরির জোরে ইংল্যান্ডের হাতে পরাজয় হয়। ফলে সালমান আলি আগার দল চাপে পড়েছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথ বেশ কঠিন হয়ে উঠেছে। তবে সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি।
শেষ চারে জায়গা পাক্কা করতে হলে প্রথম শর্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে জয় আদায় করতে হবে পাকিস্তানকে। সেইসঙ্গে গ্রুপের অন্যান্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। এই গ্রুপ থেকে ইংল্যান্ড ইতোমধ্যে দুটি জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি একটি স্পটের জন্য লড়ছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা।
পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ড এখনও এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে চিত্র বদলানোর সুযোগ রয়েছে। পাকিস্তানের
আরেকটি সম্ভাব্য পরিস্থিতিতে, পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায় এবং শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে টাইট করে, তাহলে পয়েন্ট হিসেবে পাকিস্তানই এগিয়ে থাকবে। তখন নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা পিছিয়ে পড়বে। তবে সমীকরণ আরও জটিল হতে পারে—যদি পাকিস্তান জিতে কিন্তু নিউজিল্যান্ড একটা ম্যাচ জয় করে ফেলে, তাহলে সমান পয়েন্টে নেট রান রেটের হিসাব চলবে। সেক্ষেত্রে বড় ব্যবধানে জয় করা জরুরি।
অন্যদিকে, শ্রীলঙ্কা যদি নিজেদের শেষ দুই ম্যাচেই জয়ী হয়, তাহলে কোনো হিসাব-নিকাশের দরকার পড়বে না। তারা সরাসরি সেমিফাইনালে উঠে যাবে।
/টিএ