
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুর্দান্ত ও অবিশ্বাস্য এক জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কেপ ভার্দে শুরু থেকে শেষ পর্যন্ত কঠিন প্রতিরোধ গড়ে তোলে এবং আলবিসেলেস্তেদের বেশ কয়েকবার চাপে ফেলে। তবে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের লড়াই শেষে ৩-২ গোলের নাটকীয় জয়ে স্বস্তির নিশ্বাস ফেলে আর্জেন্টিনা। অন্যদিকে, সাহসী লড়াই করেও বিদায় নিতে হয় কেপ ভার্দেকে।
আর্জেন্টিনা মাঠে নামার কয়েক ঘণ্টা আগেই নিশ্চিত হয়ে যায় শেষ ষোলোর প্রতিপক্ষ। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেকটি রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয়েছিল মিসর ও অস্ট্রেলিয়া। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ১২০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে
ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর। দুই দলের মধ্যকার বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি আগামী ৭ জুলাই আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি, যেখানে জয়ী দল জায়গা করে নেবে শেষ আটে।
এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের অন্যতম কারণ দুই মহাতারকার মুখোমুখি লড়াই। ক্লাব ফুটবলে লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ একাধিকবার একে অপরের বিপক্ষে খেলেছেন। আন্তর্জাতিক ফুটবলেও তাদের দেখা হয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চে ক্যারিয়ারের শেষভাগে এসে আবারও এই দুই তারকার মুখোমুখি হওয়া ম্যাচটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
ফুটবলবিশ্ব এখন অপেক্ষা করছে আরেকটি হাইভোল্টেজ লড়াইয়ের। নকআউট পর্বের এই ম্যাচে হারলেই শেষ হয়ে যাবে এক দলের বিশ্বকাপ যাত্রা, আর বিদায় নিতে হবে দুই মহাতারকার একজনকে। তাই আগামী মঙ্গলবারের লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন—মেসি নাকি সালাহ—সেই প্রশ্নই এখন ফুটবল অঙ্গনের সবচেয়ে বড় আলোচনার বিষয়।
/টি