
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে বড় স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে দলে ফিরেছেন সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। বৃহস্পতিবার সতীর্থদের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলন করেছেন তিনি এবং কোচিং স্টাফের সব ধরনের ফিটনেস পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন। তবে তাকে শুরুর একাদশে রাখা হবে কি না, সে বিষয়ে শেষ অনুশীলনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
রোমেরো একাদশে ফিরলে জর্ডানের বিপক্ষে তার জায়গায় খেলা নিকোলাস ওতামেন্দিকে বেঞ্চে বসতে হতে পারে। অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুতে আঘাত পাওয়ায় আগের ম্যাচে বিশ্রামে ছিলেন রোমেরো। এদিকে, বাঁ-প্রান্তের রক্ষণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চোট থেকে ফিরে নিকোলাস তালিয়াফিকো খেললেও সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে ফাকুন্দো মেদিনা একাদশে সুযোগ
মধ্যমাঠে বড় কোনো পরিবর্তনের আভাস নেই। রদ্রিগো ডি পল, এনসো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও থিয়াগো আলমাদাকে নিয়েই মাঠে নামতে পারেন স্কালোনি। অন্যদিকে, আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হিসেবে লাওতারো মার্তিনেজ কিছুটা এগিয়ে থাকলেও হুলিয়ান আলভারেজও কোচের বিবেচনায় রয়েছেন।
শনিবার বাংলাদেশ সময় রাত ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে বর্তমান চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা (অথবা নিকোলাস তালিয়াফিকো); রদ্রিগো ডি পল, এনসো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি এবং লাওতারো মার্তিনেজ (অথবা হুলিয়ান আলভারেজ)।