
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আগামীকাল বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। রেকর্ড ৪৮টি দলকে নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে সহ-আয়োজক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। প্রায় ছয় সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
বিশ্বকাপ ঘিরে সবচেয়ে বড় আকর্ষণ খেলোয়াড়দের লড়াই। ৩৮ বছর বয়সী লিওনেল মেসি কি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় শিরোপা এনে নিজের শ্রেষ্ঠত্বের বিতর্কের অবসান ঘটাতে পারবেন, নাকি ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর্তুগালকে প্রথম বিশ্বকাপ জেতাবেন—এমন প্রশ্ন এখন ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে। একই সঙ্গে হ্যারি কেনের নেতৃত্বে ইংল্যান্ডও ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপ
তবে মাঠের উত্তেজনার পাশাপাশি টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্কের জন্ম দিয়েছে টিকিটের আকাশছোঁয়া মূল্য। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল্য যেখানে ছিল প্রায় ১,৬০০ ডলার, সেখানে ২০২৬ আসরে সর্বোচ্চ মূল্যের টিকিট পৌঁছেছে ৩২,৯৭০ ডলারে। এ নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও টিকিটের মূল্য নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেছেন, তিনি নিজেও এত টাকা দিয়ে টিকিট কিনতেন না।
রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক সংঘাতও বিশ্বকাপকে ঘিরে উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পড়েছে টুর্নামেন্টে। ইরানের তিনটি গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটি তাদের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিহুয়ানায় নিয়েছে। পাশাপাশি দলের কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে ভিসা না দেওয়ায় ইরান এ ঘটনাকে বৈষম্যমূলক আচরণ বলে অভিযোগ করেছে।
এবারের বিশ্বকাপে থাকছে বেশ কিছু নতুনত্বও। দলসংখ্যা ৩২ থেকে ৪৮ হওয়ায় গ্রুপ পর্বে ম্যাচের সংখ্যা বেড়েছে, তবে প্রতিযোগিতার তীব্রতা কমে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। তীব্র গরম মোকাবিলায় প্রতিটি ম্যাচে কুলিং ব্রেক রাখা হয়েছে, বদলি সম্পন্ন করতে হবে ১০ সেকেন্ডের মধ্যে এবং বর্ণবাদবিরোধী নতুন নিয়মও কার্যকর থাকবে। এছাড়া ফাইনালে সুপার বোল-ধাঁচের বিশেষ হাফটাইম শো আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা বিশ্বকাপের ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে।
/টিএ