
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার (২৬ জুলাই) বেলা ১১টা ৩৮ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় তিন বাহিনীর প্রধানগণসহ ঊর্ধ্বতন সরকারি, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টা ৩২ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
পরে আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা ৪২ মিনিটে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি লিখে স্বাক্ষর করেন তিনি। এরপর সকাল ১১টা ৪৬ মিনিটে মোটর শোভাযাত্রা নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্মৃতিসৌধের
/টি