
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২৭ মিনিটে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন তিনি।
পুষ্পস্তবক অর্পণের পর তিন বাহিনীর পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন-বইয়ে স্বাক্ষর করেন। সেখানে তিনি মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের বিনিময়ে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের কথা তুলে ধরেন।
পরিদর্শন-বইয়ে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধকে দেশের জাতীয় গৌরব, আত্মত্যাগ, ঐক্য
মির্জা ফখরুল আরও অঙ্গীকার করেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ ও বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয় পদ্ম বৃক্ষের চারা রোপণ করে স্থান ত্যাগ করেন। এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সামরিক সচিব জেনারেল এ এস এম বাহাউদ্দিন, প্রেস সেক্রেটারি মো. সরওয়ার আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান ও সাভার ক্যান্টনমেন্টের জিওসি উপস্থিত ছিলেন। এর আগে ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। পরদিন ২১ আগস্ট বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।
/টি