
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ খ্রিষ্টাব্দের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
কলেজের অধ্যক্ষরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কলেজের নির্ধারিত পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করবেন। পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে প্রবেশপত্র বিতরণের কাজ শেষ করতে হবে। প্রবেশপত্রে উল্লেখ করা বিষয় কোড অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে
পরীক্ষার হলে হাজিরা দেওয়ার সময় পরীক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। পরীক্ষা-সংক্রান্ত যেকোনো তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জরুরি তথ্যের জন্য প্রতিদিন অন্তত তিনবার—সকাল, দুপুর ও রাতে—জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরীক্ষা-সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি ডাকযোগে পাঠানো হবে না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না।
/টি