
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নরওয়ের বিপক্ষে ম্যাচে নিজে গোল করতে না পারলেও ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখালেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। উসমান দেম্বেলেকে দুটি অ্যাসিস্ট করে বিশ্বকাপের ইতিহাসে সরাসরি গোলে অবদানের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলের রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি।
এই দুই অ্যাসিস্টের মাধ্যমে এমবাপ্পের বিশ্বকাপে মোট সরাসরি গোলে অবদান দাঁড়িয়েছে ২০টি। এর মধ্যে রয়েছে ১৬টি গোল এবং ৪টি অ্যাসিস্ট। এই কীর্তিতে তিনি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোল অবদানকারী ফুটবলার হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেছেন।
বর্তমানে এই তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের বিশ্বকাপে মোট গোল অবদান ২৭টি, যার মধ্যে ১৮টি গোল ও ৯টি অ্যাসিস্ট রয়েছে। অন্যদিকে ১৯টি করে গোল অবদান নিয়ে এমবাপ্পের ঠিক
ইতিহাস গড়ার পাশাপাশি গোল্ডেন বুটের লড়াইয়েও শক্ত অবস্থানে রয়েছেন এমবাপ্পে। এখন পর্যন্ত তার গোলসংখ্যা চারটি, যা পাঁচ গোল করা মেসির ঠিক পরেই। নরওয়ের তারকা এরলিং হালান্ডও চার গোল নিয়ে প্রতিযোগিতায় রয়েছেন, যদিও সর্বশেষ ম্যাচে তিনি বেঞ্চে ছিলেন।
টুর্নামেন্টে এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি থাকায় গোল্ডেন বুটের দৌড় আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। মেসি, এমবাপ্পে এবং হালান্ডের মধ্যকার এই প্রতিদ্বন্দ্বিতা বিশ্বকাপের শেষ পর্যন্ত ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
/টি