
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে দুটি করে ম্যাচ শেষ হওয়ার পরই টুর্নামেন্টের চিত্র অনেকটাই স্পষ্ট হতে শুরু করেছে। ১২ গ্রুপের ৪৮ দলের মধ্যে ইতোমধ্যে ছয়টি দল রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে, এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়েছে পাঁচ দলের। বেশ কয়েকটি শক্তিশালী দল এখনও পরের রাউন্ডে ওঠার জন্য শেষ ম্যাচের ফলাফলের অপেক্ষায় রয়েছে।
গ্রুপ ‘এল’-এ টিকে থাকার লড়াইয়ে ঘানার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ১-০ গোলে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে পানামার। প্রথম ম্যাচেও জয় না পাওয়ায় টানা দুই পরাজয়ে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। একই সঙ্গে হতাশার গল্প লিখেছে তুরস্কও। আর্দা গুলার ও কেনান ইলদিজদের নিয়ে যাদের সম্ভাব্য
৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতির প্রত্যাবর্তনও সুখকর হয়নি। ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারার আগে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের পরাজয় দেখেছিল ক্যারিবীয় দেশটি। দুই ম্যাচে কোনো গোল করতে না পারা দলটি শেষ পর্যন্ত গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত করেছে। বিশ্ব র্যাংকিংয়ের ৮৩ নম্বরে থাকা হাইতির জন্য এটি ছিল হতাশাজনক এক অভিযান।
অন্যদিকে, সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করেও ভাগ্য ফেরাতে পারেনি তিউনিসিয়া। নতুন কোচ হার্ভে রেনার্ডের অধীনে বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে হেরে টানা দ্বিতীয় পরাজয়ে বিদায় নিশ্চিত হয়েছে আফ্রিকার প্রতিনিধিদের। একই পরিণতি হয়েছে বিশ্বকাপের নবাগত জর্ডানেরও। আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও আলজেরিয়াকে নিয়ে গঠিত কঠিন গ্রুপে লড়াকু পারফরম্যান্স দেখালেও প্রথমে অস্ট্রিয়ার কাছে ৩-১ এবং পরে আলজেরিয়ার কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ মিশন শেষ করতে হয়েছে তাদের।
/টি