
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সময় অনুযায়ী ইরানের সব বন্দর ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই অবরোধের আওতাভুক্ত জলসীমায় প্রবেশকারী যেকোনো জাহাজকে থামানো, পথ পরিবর্তনে বাধ্য করা কিংবা প্রয়োজনে জব্দ করা হতে পারে। ফলে আন্তর্জাতিক নৌ চলাচলে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে এই অবরোধ কার্যকর হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, অবরোধ শুরুর আগেই নাবিক এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থাকে সতর্ক করা হয়েছিল। সতর্কবার্তায় বলা হয়, পতাকা নির্বিশেষে সব ধরনের জাহাজ চলাচলের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা জানিয়েছে,
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন, ইরান আলোচনায় ফিরুক বা না ফিরুক, এতে তাঁর কোনো সমস্যা নেই। ফ্লোরিডা থেকে ফেরার পর মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি বলেন, ইরান আলোচনায় না ফিরলেও যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইসলামাবাদে অনুষ্ঠিত ওই বৈঠকটি ছিল এক দশকেরও বেশি সময় পর প্রথম সরাসরি আলোচনা এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের সংলাপ হিসেবে বিবেচিত হচ্ছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেন, দুই দেশ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছিল, তবে শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। সূত্র: আল–জাজিরা
/টিএ