
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী বরাবরই তার সাবলীল অভিনয় এবং মেকআপহীন স্নিগ্ধ উপস্থিতির জন্য দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। তবে এবার প্রশংসা নয়, বরং তাকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। নিতেশ তিওয়ারী পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ চলচ্চিত্রে ‘সীতা’ চরিত্রে তার কাস্টিং নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ।
সম্প্রতি আমির খান প্রযোজিত ‘এক দিন’ সিনেমার প্রচারণায় মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাই পল্লবী। ১ মে মুক্তি পেতে যাওয়া এই ছবিতে তিনি আমির-পুত্র জুনাইদ খানের বিপরীতে অভিনয় করেছেন। ‘এক দিন কি মেহফিল’ নামক সেই সংগীতানুষ্ঠানে সংবাদকর্মী ও অতিথিদের সাথে কথা বলার সময় অভিনেত্রী হিন্দি ভাষা ব্যবহারে কিছুটা জড়তা
অনুষ্ঠানে হিন্দিতে কথা বলতে গিয়ে বেগ পেতে হলে সাই পল্লবী হাসিমুখেই স্বীকার করেন যে, এই ভাষায় তিনি খুব একটা পারদর্শী নন। তার এই সহজ স্বীকারোক্তি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর এর পরেই শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই বিদ্রুপ করে বলছেন, যিনি সাধারণ কথপোকথনেই হিন্দি বলতে হিমশিম খাচ্ছেন, তিনি ‘রামায়ণ’-এর মতো মহাকাব্যিক সিনেমায় সীতার গুরুগম্ভীর সংলাপ কীভাবে দেবেন?
সমালোচকদের বড় একটি অংশ মনে করছেন, ‘সীতা’র মতো একটি গুরুত্বপূর্ণ ও আবেগঘন চরিত্রের জন্য ভাষার ওপর দখল থাকা অত্যন্ত জরুরি। তাদের মতে, ভাষাগত সীমাবদ্ধতা অভিনয়ের গভীরতাকে কমিয়ে দিতে পারে। কেউ কেউ আবার ধারণা করছেন, সিনেমার হিন্দি সংস্করণে হয়তো সাই পল্লবীর কণ্ঠ ডাব করা হবে, যা নিয়ে তারা হতাশা প্রকাশ করেছেন।
তবে বিতর্কের মুখে সাই পল্লবীর পাশে দাঁড়িয়েছেন তার অগণিত ভক্ত। তারা বলছেন, ক্যাটরিনা কাইফ বা জ্যাকুলিন ফার্নান্দেজের মতো তারকারাও ক্যারিয়ারের শুরুতে হিন্দি জানতেন না, তবুও তারা নিজেদের প্রমাণ করেছেন। ভক্তদের দাবি, সাই পল্লবী একজন শক্তিশালী অভিনেত্রী এবং তার অভিনয় দক্ষতাই সব সমালোচনার যোগ্য জবাব দেবে। শেষ পর্যন্ত পর্দায় তিনি ‘সীতা’ হিসেবে কতটা সফল হন, তা দেখতেই এখন মুখিয়ে আছে দর্শক।
/টি