
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দুই দশক আগে বক্স অফিসে ঝড় তোলা এবং আলোচনার জন্ম দেওয়া সিনেমা ‘কাভি আলবিদা না ক্যাহনা’ আবারও পর্দায় ফিরছে। তবে এবার বড় পর্দায় নয়, পরিচালক করণ জোহর তার এই বহুল আলোচিত গল্পটিকে ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি দীর্ঘ ওয়েব সিরিজ হিসেবে নতুন করে নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। ২০ বছর পর সিনেমাটি নিয়ে পরিচালকের এমন মন্তব্যে বলিউডে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
সম্প্রতি সংবাদমাধ্যম ‘দ্য উইক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জোহর জানান, একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে এই প্রজেক্ট নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। তার মতে, বর্তমানে দর্শকদের রুচি এবং কনটেন্ট দেখার অভ্যাসে বড় পরিবর্তন এসেছে। সিনেমা হিসেবে যা হয়তো কিছুটা সংক্ষিপ্ত ছিল, সিরিজ হিসেবে
পরিচালক স্পষ্ট করেছেন যে, এটি কেবল মূল সিনেমার সাধারণ কোনো রিমেক হবে না। আধুনিক সমাজের জটিল সম্পর্ক, মানসিক টানাপোড়েন এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিবাহবহির্ভূত সম্পর্কের গভীরতা আরও স্পষ্টভাবে সিরিজে তুলে ধরা হবে। করণ মনে করেন, বর্তমান সময়ে সিরিজের ফরম্যাটটি এই ধরনের সংবেদনশীল গল্পের জন্য অনেক বেশি উপযুক্ত এবং সময়োপযোগী।
সিরিজটি নিয়ে ভক্তদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এর কাস্টিং। ২০০৬ সালের মূল সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ খান, রানি মুখার্জি, প্রীতি জিনতা এবং অভিষেক বচ্চনের মতো বড় তারকারা। তবে নতুন এই ডিজিটাল সংস্করণে পুরনো মুখগুলোই থাকবে নাকি নতুন প্রজন্মের কোনো তারকারা স্থলাভিষিক্ত হবেন, সে বিষয়ে করণ জোহর এখনো মুখ খোলেননি।
উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। পরকীয়া ও দাম্পত্য কলহের মতো সাহসী বিষয়বস্তুর কারণে সমাদৃত হওয়ার পাশাপাশি অনেক সমালোচনার মুখোমুখিও হতে হয়েছিল নির্মাতাকে। বিশ্বজুড়ে ১১০ কোটি রুপি আয় করা এই সিনেমাটিতে অমিতাভ বচ্চন ও কিরণ খেরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। এখন দেখার বিষয়, ওয়েব সিরিজ হিসেবে আধুনিক দর্শকদের কাছে এটি কতটা আবেদন তৈরি করতে পারে।
/টিএ