
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
৪৮ দলের ফুটবল বিশ্বকাপে গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে। মোট ১০৪ ম্যাচের এই আসরে গ্রুপপর্বে অনুষ্ঠিত হয়েছে ৭২টি ম্যাচ। এখন বাকি রয়েছে আরও ৩২টি ম্যাচ। ইতোমধ্যে নকআউট পর্ব শুরু হয়েছে এবং ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিশ্বকাপের।
গতকাল কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে নকআউট পর্বের যাত্রা শুরু হয়। গ্রুপপর্বের পারফরম্যান্স বিশ্লেষণ করে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্ট তাদের সেরা একাদশ প্রকাশ করেছে। যেখানে জায়গা পেয়েছেন বিশ্বের শীর্ষ তারকাদের পাশাপাশি কয়েকজন চমক জাগানো ফুটবলারও।
অপটার নির্বাচিত সেরা একাদশে গোলরক্ষক হিসেবে রয়েছেন কেপ ভার্দের ভোজিনিয়া। রক্ষণভাগে আছেন ঘানার মারভিন সেনায়া, কেপ ভার্দের ডিনে বোর্জেস, স্পেনের পাউ কুবারসি এবং জাপানের কেইতো নাকামুরা।
আক্রমণভাগে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, নরওয়ের আর্লিং হালান্ড এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। গ্রুপপর্বে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই একাদশে জায়গা করে নিয়েছেন তারা। এখন দেখার বিষয়, নকআউট পর্বেও এই তারকারা নিজেদের সেরা ছন্দ ধরে রাখতে পারেন কি না।
/টি