
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাজধানী ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বরং দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে শনিবারের তুলনায় রোববার গরমের অনুভূতি আরও বাড়তে পারে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ না থাকায় বৃষ্টির সম্ভাবনা কম।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। দিন বাড়ার সঙ্গে তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতা বাড়লে নগরবাসীর মধ্যে অস্বস্তিকর গরমের অনুভূতি তৈরি হতে পারে।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা
এদিকে, নদী অববাহিকা ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রোববার দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্ক সংকেত দেখাতে বলেনি আবহাওয়া অধিদপ্তর। সার্বিক আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দিনভর গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
টি/