
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঘূর্ণিঝড়ের আভাস, ঝুঁকিতে পড়তে পারে যেসব অঞ্চল!
আশ্বিনের শেষে আর কার্তিকের শুরুতে বাংলার আকাশ সাধারণত শান্ত ও নীল থাকে। কিন্তু জলবায়ু পরিবর্তনের এই যুগে প্রকৃতির সেই চেনা রূপ এখন অনেকটাই বদলে গেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় নেওয়ার এই সময়ে বঙ্গোপসাগর যেন আবার অশান্ত হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে তেমনই এক আশঙ্কার কথা বলা হয়েছে। চলতি অক্টোবর মাসে সাগরে একাধিক লঘুচাপ ও তা থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির যে আভাস মিলেছে, তা উপকূলীয় জেলাগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। শান্ত প্রকৃতির আড়ালে সাগরে ঘনীভূত হওয়া এই ঘূর্ণিবাতাস কি তবে বড় কোনো দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে?
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ পূর্বাভাস অনুযায়ী,
যদিও পুরো মাসজুড়ে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবুও প্রকৃতি একেবারেই শান্ত থাকবে না। চলতি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৩ থেকে ৪ দিন তীব্র বজ্রঝড় হওয়ার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা নিয়ে অধিদপ্তর জানিয়েছে, অক্টোবরের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে, যা হালকা শীতের আমেজ তৈরি করবে। তবে সামগ্রিক গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশিই থাকবে।
যদিও সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আঘাত হানবে, তা লঘুচাপ সৃষ্টির আগে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়; তবে এর সামগ্রিক প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল এবং উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে । বিশেষ করে ভারী বৃষ্টির কারণে নদীগুলোর পানি আকস্মিক বৃদ্ধি পেয়ে এসব এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে