
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আগামী ফেব্রুয়ারির মধ্যে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রোগ্রামে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের প্রোগ্রাম নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করা হচ্ছে, তাদের কাজ জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হবে বলেও জানান তিনি।
আইএমএফের শর্তের কারণে নতুন প্রোগ্রাম থেকে সরকার পিছিয়ে গেছে কি না, এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, বিষয়টি তা নয়। আগের সরকারের সময়ে আইএমএফের সঙ্গে হওয়া প্রোগ্রামে এমন অনেক বিষয় রয়েছে, যেগুলো নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়।
তিনি বলেন, এসব বিষয়ে সময়ের প্রয়োজন রয়েছে। রাতারাতি সিদ্ধান্ত নিতে গেলে জনগণকে ভুগতে হবে এবং অর্থনীতি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, যার নেতিবাচক প্রভাব অর্থনীতির ওপর পড়ে।
অর্থমন্ত্রী আরও বলেন, বিশ্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন বিবেচনায় নিয়ে অর্থনৈতিক কাঠামো সমন্বয় করতে হবে। পঞ্চবার্ষিকী উন্নয়ন কর্মসূচির সঙ্গে বিশ্বব্যাংক, এডিবি ও জাইকাসহ উন্নয়ন সহযোগীরা সমন্বয় করছে। আইএমএফও সরকারের কর্মসূচির সঙ্গে সমন্বয় করছে বলে জানান তিনি।
টি/