
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দীর্ঘ লড়াইয়ের পর জীবন-মৃত্যুর এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। লিভার ফেইলিউর ও শারীরিক নানা জটিলতা নিয়ে গত শুক্রবার (৮ মে) রাত থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন তিনি। সোমবার (১১ মে) বিকেলেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হচ্ছে।
খবরটি নিশ্চিত করেছেন কারিনা কায়সারের বাবা ও সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ।
কায়সার হামিদ জানান, ‘আল্লাহর অশেষ রহমতে ভিসা হাতে পেয়েছি। চেন্নাই থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য। কারিনার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি, তবে রক্তচাপ বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখন প্রধান লক্ষ্য হলো তাকে নিরাপদে চেন্নাইয়ে পৌঁছে দেওয়া
/টিএ