
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর জীবনের এক নতুন অধ্যায় পার করছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন তার পৃথিবী আবর্তিত হচ্ছে দুই সন্তান—পুত্র শাহীম মুহাম্মদ পুণ্য ও কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে ঘিরে। কোনো অভিযোগ বা আফসোস নয়, বরং মাতৃত্বের এই গুরুদায়িত্বকে অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে সামলাচ্ছেন তিনি। বর্তমানে এই দুই খুদেই তার জীবনের শ্রেষ্ঠ অর্জন এবং সব অনুপ্রেরণার উৎস।
আজ মে মাসের দ্বিতীয় রবিবার, বিশ্ব মা দিবস। মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর এই বিশেষ দিনে পরীমনি আবারও প্রমাণ করলেন তার কাছে সন্তানের অগ্রাধিকার সবার উপরে। পর্দার গ্ল্যামারাস জগত সামলে বাস্তব জীবনে তিনি একজন নিবেদিতপ্রাণ মা। কর্মব্যস্ততার
সামাজিক মাধ্যমে সক্রিয় পরীমনি মা দিবস উপলক্ষে ভক্তদের সাথে শেয়ার করেছেন মাতৃত্বের এক স্নিগ্ধ মুহূর্ত। তার শেয়ার করা ছবিতে দেখা যায়, বিছানায় দুই সন্তানকে দুপাশে নিয়ে পরম মমতায় শুয়ে আছেন তিনি। ছবির ক্যাপশনে ছোট করে লিখেছেন— ‘শুভ সকাল প্রিয় মা দিবস’। মা ও সন্তানদের এমন হৃদ্যতাপূর্ণ মুহূর্তটি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়, যা দেখে নেটিজেনরা তার প্রতি ভালোবাসায় সিক্ত হয়েছেন।
পরীমনি এই পোস্টের নিচে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রশংসার জোয়ার বইছে। নেটিজেনদের অনেকেই তাকে একজন 'সাহসী ও দায়িত্বশীল মা' হিসেবে অভিহিত করেছেন। ভক্তদের মতে, বিচ্ছেদের পর একা হাতে দুই সন্তানকে বড় করার যে সংগ্রাম পরীমনি করছেন, তা সত্যিই প্রশংসনীয়। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘মা হিসেবে আপনার এই ত্যাগ ও ভালোবাসা সত্যিই অতুলনীয়’। সন্তানদের প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসার বার্তা দিয়ে পরীমনি এবার অন্যরকম এক মা দিবস কাটালেন।
/টিএ