
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মধ্যবিত্ত ঘরের মেয়ে প্রজ্ঞা, একটা ইংলিশ মিডিয়াম স্কুলের সায়েন্স টিচার। ঢাকায় দাদীর পুরোনো বাড়ীতে সে তার দাদীর সাথে থাকে। প্রজ্ঞার মা বাবা কেউ নেই। সে ভালোবাসে পলাশকে, তারা বিয়ে করবে সব কথাবার্তা পাকা। বিয়ে নিয়ে প্রজ্ঞার পাগলামি
প্রজ্ঞা আবার স্কুলে যায় ক্লাস নেয় কিন্তু সে আর আগের মত উচ্ছল নেই। প্রজ্ঞা জানতে পারে তার কলিগ রোজানার বোনকেই পলাশ বিয়ে করেছে। প্রজ্ঞা আবার ডায়েরী লেখে সেই পেন্সিল দিয়ে। দুদিন পরে যে খবর শুনে সে ধাক্কা খায় তা হল সে ডায়েরিতে যাকে নিয়ে যা লিখেছিলো তাদের জীবনে তাই ঘটেছে। এবারে প্রজ্ঞা তার কলিগদের নিয়ে পরিক্ষামুলক ভাবে ডায়েরীতে লিখতে থাকে। এবং অবাক ভাবে তাই ঘটে যেতে থাকে তাদের জীবনে। ডায়েরী লিখতে লিখতে প্রজ্ঞার পেন্সিল ছোট হয়ে আসে। দাদী বলে অন্যদের নিয়ে যা তা সব করলি নিজের জন্য এক পাতাও তো লিখলি না। প্রজ্ঞা নিজের জন্য লিখতে বসে। পেন্সিলের শেষ আংশ দিয়ে সে বড় জোর পাঁচ ছয় লাইন লিখতে পারবে। তার তো চাইবার আছে আনেক কিছু। প্রজ্ঞা বুঝে পায় না এবারে সে কি লিখবে ? কিছু না পেয়ে প্রজ্ঞা আবারো সেই একই জায়গায় যায়, পাগলটার খোঁজে। পাগলটার দেখা পাওয়া যায়....।