
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৫ সালের জুন মাসে মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে চলে যান ‘কাঁটা লাগা’ খ্যাত জনপ্রিয় বলিউড অভিনেত্রী শেফালী জরিওয়ালা। ‘বিগ বস ১৩’-তে অংশগ্রহণ করে নতুন করে আলোচনায় আসা এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যু স্তম্ভিত করেছিল বিনোদন জগতকে। তার অকাল প্রয়াণকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা গুঞ্জন ও বিতর্ক, যা নিয়ে এতদিন ভক্তদের মাঝে ধোঁয়াশা ছিল।
সম্প্রতি সেই সব জল্পনা ও বিতর্কের অবসান ঘটাতে মুখ খুলেছেন শেফালীর স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী। সামাজিক মাধ্যমে একটি আবেগঘন ভিডিওবার্তা শেয়ার করে তিনি স্পষ্ট করেন যে, শেফালীর মৃত্যু নিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে তার অধিকাংশই ভিত্তিহীন। বিশেষ করে, বয়স ধরে রাখার জন্য বা ‘অ্যান্টি-এজিং’
পরাগ তার ভিডিওতে প্রশ্ন তোলেন, কোন ইনজেকশনের কথা বলা হচ্ছে তা যেন তাকেও জানানো হয়। তিনি জানান, শেফালী নিয়মিত কোনো অ্যান্টি-এজিং ওষুধ গ্রহণ করতেন না। তবে সুস্থ থাকার জন্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাসে একবার মাল্টিভিটামিন, ভিটামিন সি, কোলাজেন এবং গ্লুটাথিয়নের আইভি ড্রিপ নিতেন তিনি। চিকিৎসাবিজ্ঞানে এগুলো সাধারণ স্বাস্থ্য রক্ষার অনুষঙ্গ হিসেবেই পরিচিত।
মৃত্যুর দিনের পরিস্থিতি ব্যাখ্যা করে পরাগ আরও বলেন, শেফালী সেদিন উপবাস করেছিলেন ঠিকই, তবে পূজার আনুষ্ঠানিকতা শেষ করে তিনি খাবার গ্রহণ করেছিলেন। তাই খালি পেটে কোনো ইনজেকশন বা ওষুধ নেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে যে খবর রটেছে, তা একেবারেই সঠিক নয়। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই এমন স্পর্শকাতর তথ্য প্রচার না করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।
পরিশেষে পরাগ ত্যাগী বলেন, শেফালীর তারুণ্য ও সুস্বাস্থ্যের আসল রহস্য ছিল তার সুশৃঙ্খল জীবনযাপন ও নিয়মিত ব্যায়াম। তিনি কোনো দিনই নিজেকে পছন্দের খাবার থেকে বঞ্চিত করেননি; আইসক্রিম বা চাইনিজ—সবই খেতেন পরিমিত পরিমাণে। সত্য না জেনে কাউকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য না করার আহ্বান জানিয়ে পরাগ বলেন, ভিত্তিহীন জল্পনা ছড়ানোর আগে প্রকৃত তথ্য জেনে নেওয়া উচিত।
/টিএ