
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
এবার শুল্ক নিয়ে বাংলাদেশকে বিরাট দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র!
বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রক ও ক্ষমতার কেন্দ্রবিন্দু ওয়াশিংটন থেকে আবারও এলো বড় এক ধাক্কা। মার্কিন অভ্যন্তরীণ বাজারে তৈরি হতে যাচ্ছে এক নতুন স্নায়ুযুদ্ধ, যা কাঁপিয়ে দিতে পারে বৈশ্বিক অর্থনীতির চাকা। ট্রাম্প প্রশাসনের নেয়া সাম্প্রতিক এক সিদ্ধান্ত বর্তমানে বিশ্বজুড়ে তৈরি করেছে তুমুল আলোচনা ও উৎকণ্ঠা।
পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বা ফোর্সড লেবার বন্ধে ব্যর্থতার অভিযোগ এনে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত শুল্কারোপের এক বড় প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর। বিখ্যাত সেকশন ৩০১-এর অধীনে অন্যায্য বাণিজ্য চর্চা সংক্রান্ত এক দীর্ঘ তদন্তের পর এই বিতর্কিত সিদ্ধান্ত সামনে আনা হলো।
প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ, কানাডা, যুক্তরাজ্য, মেক্সিকো
এর আগে গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের জরুরি শুল্ক কাঠামো বাতিল করে দিয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই আইনি জটিলতা কাটিয়ে শুল্ক নীতি পুনর্গঠনের অংশ হিসেবেই ট্রাম্প প্রশাসন এবার চালালো এই নতুন আইনি চাল।
তবে বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবরও আছে। ইউএসটিআর জানিয়েছে, নির্দিষ্ট কিছু পোশাক ও বস্ত্রপণ্যের ক্ষেত্রে কম শুল্কে প্রবেশের জন্য একটি বিশেষ বস্ত্রব্যবস্থার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি জ্বালানি, ওষুধ ও কিছু খাদ্যপণ্য এই শুল্কের আওতামুক্ত থাকবে। এই প্রস্তাব এখনই চূড়ান্ত নয়; আগামী ৬ জুলাই পর্যন্ত এর ওপর জনমত নেয়া হবে এবং ৭ জুলাই অনুষ্ঠিত হবে একটি গণশুনানি। তার পরেই জানা যাবে বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ গতিপথ।
এফ/এইচ