
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পর শনিবারও (১৭ অক্টোবর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। গত মঙ্গলবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ওই দিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা করা হয়েছে। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
এর আগে গত ৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এ ছাড়া ৯ অক্টোবর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা। পরবর্তী সময়ে মঙ্গলবার দাম কমানোর ফলে সব ধরনের স্বর্ণের মূল্য আগের নির্ধারিত দামের তুলনায় কমেছে।
বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। একইভাবে ২১ ক্যারেটের জন্য ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের জন্য ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের জন্য ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা দিতে হচ্ছে। শনিবার পর্যন্ত এ দাম বহাল রয়েছে।
টি/