
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের প্রবীণ রাজনীতিক, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার কনিষ্ঠ পুত্র নওফেল জমির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করেন। বিএনপিও তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশ করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমও এক শোকবার্তায় জানান, ভোর ৪টা ১৯ মিনিটে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মৃত্যুবরণ করেন। দলীয় সূত্র জানিয়েছে, মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরিবারের পক্ষ থেকে পরে আনুষ্ঠানিকভাবে
১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বিএ (অনার্স), এমএ ও এলএলবি ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল সনদ লাভ করেন। ১৯৬০ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করে তিনি সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইন বিষয়ে দেশের অন্যতম খ্যাতিমান আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পান। মহান মুক্তিযুদ্ধেও তিনি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে জমির উদ্দিন সরকার শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন। এছাড়া ২০০২ সালে রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। আইনমন্ত্রী থাকাকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের বিল প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
রাজনীতি ও আইন পেশার পাশাপাশি শিক্ষা বিস্তারেও বিশেষ অবদান রাখেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। নিজ জেলা পঞ্চগড়ে তিনি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এবং রাষ্ট্রব্যবস্থা, সংসদীয় গণতন্ত্র ও আইনবিষয়ক একাধিক গ্রন্থ রচনা করেন। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী নূর আখতারকে ২০২৩ সালে হারান। মৃত্যুকালে তিনি এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
/টি