
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্তত ১০টি বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। এর মধ্যে তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও রয়েছে। তবে প্রতিবছর তুলনামূলকভাবে আগে ভর্তি পরীক্ষা নেওয়ার নজির থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।
বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে আগামীকাল রবিবার (১০ সেপ্টেম্বর) বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। পরে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুয়েট ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল হাসান শনিবার (৯ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা
এর আগে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. নায়েব মো. গোলাম জাকারিয়াও ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন। তিনি বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে আলোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করায় বুয়েটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যেও পরীক্ষার তারিখ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে প্রকৌশল শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বুয়েটের ভর্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ হওয়ায় আগামীকালের বৈঠকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
/টি