
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (১২ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পরবর্তী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার খুলনা,
বুধবার থেকে বৃষ্টির বিস্তৃতি কিছুটা বাড়তে পারে। এদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় দেশের বেশির ভাগ অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
অন্যদিকে, শুক্রবার (১৬ অক্টোবর) বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে। এদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
টি/