
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল রয়েছে। তবে আবহাওয়াবিদেরা বলছেন, বর্তমান লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা নেই।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে। তবে দেশের সব অঞ্চলে বৃষ্টির পরিস্থিতি একই রকম নয়। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বড় একটি অংশে
রাজধানীর আবহাওয়া সম্পর্কে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, আজ ঢাকায় বেশি বৃষ্টির আশঙ্কা নেই। আকাশ মেঘলা থাকতে পারে এবং কিছু সময়ের জন্য রোদের ঝিলিক দেখা যেতে পারে। লঘুচাপের প্রভাবে উপকূলীয় ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতও হতে পারে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে, আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসতে পারে। এদিন রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশে সাধারণত মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় থাকে। এ সময় বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকে। তবে প্রতিটি লঘুচাপই নিম্নচাপে পরিণত হয় না। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, বর্তমানে বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটির নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা নেই। ফলে আপাতত এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকলেও বড় ধরনের আবহাওয়া পরিবর্তনের আশঙ্কা দেখা যাচ্ছে না।
/টি