
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চট্টগ্রামে কয়েক দিনের টানা বৃষ্টির পর বুধবার সকালে কিছুটা স্বস্তির আভাস মিললেও সেই বিরতি দীর্ঘস্থায়ী হয়নি। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই আবার আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। হালকা বৃষ্টির পাশাপাশি ভারী বর্ষণের আশঙ্কাও দেখা দিয়েছে। আবহাওয়াবিদদের মতে, উত্তর বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ায় আজ থেকেই বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এতে উপকূলীয় অঞ্চলসহ চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, আজ থেকে
গত সপ্তাহের টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে সতর্ক করেছিল। পরে ৭ জুলাই থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়, যাতে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন।
আবহাওয়াবিদরা বলছেন, বর্ষাকালে এক-দুই দিনের বিরতির পর আবার বৃষ্টিপাত শুরু হওয়া স্বাভাবিক ঘটনা। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিন বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। তাই পাহাড়ঘেঁষা ও নিচু এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পাশাপাশি নিয়মিত আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
/টি