
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জনপ্রিয় ইরানি মডেল ও অভিনেত্রী মান্দানা করিমি বলিউডকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। দীর্ঘ সময় মুম্বাইয়ে কাজ করার পর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত হতাশা থেকে তিনি তার নিজ দেশ ইরানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত নিজের ক্যারিয়ার ও পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনের কারণেই তিনি এই কঠিন পদক্ষেপ নিয়েছেন।
মান্দানা করিমির পরিচিতি শুরু হয়েছিল জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এর মাধ্যমে। সেখান থেকে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং পরবর্তীতে মডেলিংয়ের পাশাপাশি বলিউডের বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। তবে সাম্প্রতিক সময়ে নিজের কর্মক্ষেত্র নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সর্বোচ্চ নেতা আলি খামেনিকে ঘিরে চলমান নানা ঘটনার প্রেক্ষিতে মান্দানা
নিজের দেশের শাসনব্যবস্থা ও নারী অধিকার নিয়ে সোচ্চার হওয়ায় মান্দানাকে ব্যক্তিগত জীবনেও অনেক মূল্য দিতে হয়েছে। তিনি জানান, ইরানের বর্তমান শাসনব্যবস্থার সমালোচনা করায় তিনি অনেকের বিরাগভাজন হয়েছেন। এমনকি এই প্রতিবাদের জেরে বলিউডের অনেক পুরোনো ও কাছের বন্ধুকেও তিনি হারিয়েছেন।
মান্দানা তার একাকীত্বের কথা তুলে ধরে বলেন, গত কয়েক মাসে মুম্বাইয়ে তিনি যতটা নিঃসঙ্গ অনুভব করেছেন, তা আগে কখনো করেননি। তার ভাষায়, ইরান ইস্যুতে খোলাখুলি মত প্রকাশ করার ফলে তথাকথিত অনেক বন্ধু তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই মানসিক চাপ ও একাকীত্বই তাকে বলিউড ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে তাড়িত করেছে।