
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চকচকে লাল গালিচা, আন্তর্জাতিক মঞ্চ, আর ক্যামেরার ঝলকানি—এর মাঝেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আলিয়া ভাট। লন্ডনে অনুষ্ঠিত ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে উপস্থিত হয়ে গর্বের মুহূর্ত উপহার দিলেও, একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। কথা বলার ধরন ও অভিব্যক্তি নিয়ে নেটদুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
অনুষ্ঠানের লাল গালিচায় সাংবাদিকরা আলিয়াকে এমন একটি সিনেমার নাম জানতে চান, যার ক্লাইম্যাক্সে রয়েছে চমকপ্রদ ‘প্লট টুইস্ট’। প্রশ্নের উত্তরে কিছুক্ষণ ভেবে তিনি উল্লেখ করেন Gone Girl সিনেমার নাম। কিন্তু উত্তর দেওয়ার সেই মুহূর্তের ভিডিও ক্লিপ ভাইরাল হতেই শুরু হয় ট্রল। অনেকের দাবি—কথা বলার সময় তিনি অতিরিক্ত নাটকীয়তা
সামাজিক মাধ্যমে সমালোচকদের একটি বড় অংশের মন্তব্য, আলিয়ার মুখভঙ্গি ছিল অস্বাভাবিক এবং অপ্রয়োজনীয়ভাবে নাটকীয়। দীর্ঘ সময় ভেবে উত্তর দেওয়ার সময় তার অভিব্যক্তিকে ঘিরেই মূলত তৈরি হয়েছে বিতর্ক। ছোট্ট একটি মুহূর্তের ক্লিপ বারবার শেয়ার হয়ে সেটিই হয়ে উঠেছে সমালোচনার প্রধান উপাদান।
প্রথমদিকে এ নিয়ে নীরব থাকলেও অবশেষে মুখ খুলেছেন আলিয়া। কিছুটা বিস্ময় প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন—একটি সামান্য মুহূর্ত বা অভিব্যক্তি নিয়ে এত আলোচনা কেন? তার মতে, বিষয়টি অযথাই বড় করে দেখা হচ্ছে।
নিজের অবস্থান স্পষ্ট করে আলিয়া জানান, ‘গন গার্ল’ তিনি প্রায় ১০ বছর আগে দেখেছিলেন। এতদিন আগের একটি সিনেমার গল্প মনে করতে গিয়ে স্বাভাবিকভাবেই তার মধ্যে কিছুটা দ্বিধা বা ভাবুক ভাব চলে এসেছিল। এতে অতিরঞ্জিত কিছু করার কোনো উদ্দেশ্য ছিল না বলেও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।