
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বকাপের পর ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের জোড়া গোল ও একটি অ্যাসিস্টে লিগস কাপের প্রথম ম্যাচে আতলেতিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে ইন্টার মায়ামি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি স্বাগতিকদের। চতুর্থ মিনিটেই রোমান তোরেসের পাস থেকে গোল করে সান লুইসকে এগিয়ে দেন ডেভিড রদ্রিগেস। তবে ১১ মিনিটে নোয়া অ্যালেনের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে সমতা ফেরান মেসি। বিশ্বকাপ শেষে মায়ামির জার্সিতে এটি ছিল তার প্রথম গোল।
এরপর ২৬ মিনিটে অ্যালেনের আরেকটি পাস থেকে গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন তেলাস্কো সেগোভিয়া। প্রথমার্ধের ৪৪ মিনিটে
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে রাফায়েল ইয়োরেন্তে গোল করে ব্যবধান কমালেও এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মেক্সিকান ক্লাবটি। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই লিগস কাপ অভিযান শুরু করে ইন্টার মায়ামি। পুরো ম্যাচে আক্রমণভাগে মেসির নেতৃত্বে দাপট দেখায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
বিশ্বকাপের পর মায়ামির প্রথম ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল বা অ্যাসিস্টের দেখা পাননি মেসি। তবে এবার প্রথম একাদশে সুযোগ পেয়েই জোড়া গোল করে নিজের ছন্দে ফেরার বার্তা দিলেন তিনি। লিগস কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার মেক্সিকোর আরেক ক্লাব মনতেরের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।