
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চলমান সংঘাত সাময়িকভাবে বন্ধ থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে আন্তর্জাতিক বাজারের দুই প্রধান বেঞ্চমার্ক তেলের দাম।
মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৬১ ডলার বা ৫ দশমিক ২ শতাংশ কমে ৮৩ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ০৬ ডলার বা ৪ দশমিক ৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৫৫ ডলারে নেমে এসেছে।
বাজার বিশ্লেষকদের মতে, সংঘাত পরিস্থিতি সাময়িকভাবে
টানা তিন কার্যদিবসে প্রায় ১৭ শতাংশ দরপতনের পর ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই ১৩ জুলাইয়ের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছানোর পথে রয়েছে। এতে বিশ্ব জ্বালানি বাজারে মূল্যস্থিতিশীলতার নতুন ইঙ্গিত দেখা যাচ্ছে।
আন্তর্জাতিক বাজারে তেলের এই দরপতন আমদানিনির্ভর দেশগুলোর জন্য কিছুটা স্বস্তির খবর হলেও, পরিস্থিতি কতটা স্থায়ী হবে তা নির্ভর করবে সংঘাত পরিস্থিতির পরবর্তী গতিপ্রকৃতির ওপর। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
/টি