
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈধ ও হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকলে ‘এ-৩’সহ অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করা হয়। এতে বাংলাদেশে কর্মরত বিদেশিদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে পরিশোধের বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, গত ২৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে ‘এ-৩’ ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশিদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে পরিশোধের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এ ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘এ-৩’ ছাড়াও অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের প্রয়োজন হয়। তাই এসব ভিসায় কর্মরত বিদেশিদের ওয়ার্ক পারমিট বৈধ ও হালনাগাদ থাকলে তাদের ব্যাংক হিসাব খোলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে প্রযোজ্য কেওয়াইসি বা ‘গ্রাহক সম্পর্কে জানুন’ বিধিবিধান যথাযথভাবে পরিপালন করতে হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
/টি