
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আজ ৩০ মে ২০২৬ শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত’র ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।
গত ৩০ মে ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ’এ দেশের এই কৃতী সন্তান ইন্তেকাল করেন এবং সেদিনই বিকালে রাজধানীর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। ১১ ফেব্রুয়ারি ১৯৫৪ সালে ঢাকার নাখালপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত ব্যক্তি জীবনে একজন সফল উদ্যোক্তা, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে
দিবসটি উপলক্ষ্যে অন্যান্য বছরের ন্যায় এবারও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিঃ এর চেয়ারম্যান ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডাঃ মোঃ আহসানুল কবির এবং শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হকের উদ্যোগে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও দোয়াসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
/টিএ