
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান (মার্কেট ডেভেলপমেন্ট–কানাডা) হিসেবে দায়িত্ব পেয়েছেন লেটেস্ট গার্মেন্টস লিমিটেডের নির্বাহী পরিচালক জনাব মাশরুকুর রহমান।
বিজিএমইএ জানিয়েছে, কানাডার বাজারে বাংলাদেশের পোশাক খাতের অবস্থান আরও শক্তিশালী করা, নতুন ক্রেতা ও বিনিয়োগ আকৃষ্ট করা এবং রপ্তানি সম্ভাবনা বৃদ্ধি করাই এই কমিটির মূল লক্ষ্য। এ লক্ষ্যে বাজার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবেন মাশরুকুর রহমান।
পোশাক শিল্পে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বের কারণে মাশরুকুর রহমান ইতোমধ্যে শিল্প সংশ্লিষ্ট মহলে সুপরিচিত। লেটেস্ট গার্মেন্টস লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার নতুন দায়িত্ব দেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
বিজিএমইএ’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে মাশরুকুর রহমানের নিয়োগে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এটিএন বাংলা পরিবারের পক্ষ থেকেও তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।
/টিএ