
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অপরিকল্পিত নগর উন্নয়নের ফলে ঢাকা শহরে পার্ক, খেলার মাঠ, সবুজ এলাকা, জলাধার ও জলাভূমি ক্রমেই কমে যাচ্ছে। এর ফলে নগরের তাপমাত্রা, বায়ু ও শব্দদূষণ, যানজট এবং জনস্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বাসযোগ্য নগরী গড়ে তুলতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপদ ফুটপাত, রাস্তা পারাপারের ব্যবস্থা, হাঁটাবান্ধব অবকাঠামো, নিরাপদ সাইকেল চলাচল এবং মানসম্মত গণপরিবহন নিশ্চিত করা জরুরি।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের কৈবর্ত সভাকক্ষে আয়োজিত “বাসযোগ্য নগরী গঠনে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় বক্তারা বলেন, ঢাকা শহরের মাত্র ৫-৭ শতাংশ মানুষ ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করেন। বিপরীতে ৯০ শতাংশের বেশি মানুষ দৈনন্দিন যাতায়াতে হাঁটা, সাইকেল
ডব্লিউবিবি ট্রাস্টের সহকারী প্রকল্প কর্মকর্তা মো. মিঠুনের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সংস্থার পরিচালক গাউস পিয়ারী। বক্তব্য দেন সমাজকর্মী ও তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর হুমায়ুন কবির সুমন, ক্যাবের অর্গানাইজিং সেক্রেটারি আবুল কালাম আজাদ, ডব্লিউবিবি ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতার, শিশুদের মুক্ত বায়ুসেবন সংস্থার সদস্য মো. সেলিম, অ্যাকশন ফর চেঞ্জ ফাউন্ডেশনের মেরিনা আক্তার, ডিডিপির সভাপতি জাকির হোসেন, ব্রেভের নির্বাহী পরিচালক জাকিয়া জাহান, ধানমন্ডি কচিকণ্ঠ হাই স্কুলের প্রতিষ্ঠাতা এইচ এম নুরুল ইসলাম, বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন, রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবিতা রাণী পাল, বারসিকের রুমা আক্তার, ডিওয়াইডিএফের হেড অব এনভায়রনমেন্ট মো. মুন্না হোসেন, গ্রিন ভয়েসের আহসান হক, ডাব্লিউডিডিএফের অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন অফিসার রওশন আরা চৌধুরী, ভিডিসির এস এম শফিউল ইসলাম, ছায়াতল বাংলাদেশের মিতু খাতুন এবং ইনস্টিটিউট অব ওয়েলবিয়িং বাংলাদেশের পলিসি অফিসার তালুকদার রিফাত পাশাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
সভায় অংশগ্রহণকারীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে হাঁটা ও সাইকেলে নিরাপদ যাতায়াত, শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত, মাঠ-পার্ক ও এলাকাভিত্তিক গণপরিসর উন্নয়ন, জলাধার রক্ষা, দূষণ হ্রাস এবং কাঁচাবাজারকে মানসম্মত করার বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
বক্তারা ফুটপাতের মান উন্নয়ন, প্রশস্তকরণ ও দখলমুক্ত করা; সাইকেলের জন্য নির্দিষ্ট লেন ও রুট নেটওয়ার্ক তৈরি; ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন; শহরের খাস জমি দখলমুক্ত করে পুকুর খনন; শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং পরিবেশদূষণের উৎস চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
এ ছাড়া দখল ও দূষণকারীদের শাস্তির আওতায় আনা, মাঠ-পার্কগুলোকে কোনো ক্লাবের নিয়ন্ত্রণে না রেখে সরকারি ব্যবস্থাপনায় এনে সবার প্রবেশাধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং মাঠ-পার্কে প্রবেশ ও খেলাধুলার জন্য কোনো অর্থ আদায় না করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কাঁচাবাজারের মানোন্নয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় দক্ষ জনবল নিয়োগ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, কার্যকর ও সক্রিয় মনিটরিং, বাজার ব্যবস্থাপনা আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের যথাযথ বাস্তবায়নের সুপারিশ করা হয়। একই সঙ্গে ভোক্তা ও ব্যবসায়ী উভয়ের জন্য প্রবেশগম্যতা, অন্তর্ভুক্তি ও অধিকার নিশ্চিত করে পরিকল্পিত অবকাঠামো ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা তৈরির আহ্বান জানানো হয়।
আয়োজনের দ্বিতীয় পর্বে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। দিবসটি উপলক্ষে সম্মিলিতভাবে মানববন্ধন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারাভিযান, গাড়িমুক্ত সড়ক কর্মসূচি এবং স্কুলভিত্তিক প্রচারণা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
স্থানীয় জ্ঞান, সংস্কৃতি, অর্থনীতি ও মানুষের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে ইনস্টিটিউট অব ওয়েলবিয়িং বাংলাদেশ ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের যৌথ উদ্যোগে সভাস্থলে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়।
সভায় ধানমন্ডি কচিকণ্ঠ হাই স্কুল, বেঙ্গলী মিডিয়াম হাই স্কুল, শিশুদের মুক্ত বায়ুসেবন সংস্থা, ছায়াতল বাংলাদেশ, ডিডিপি, ইনস্টিটিউট অব ওয়েলবিয়িং বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।