
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে, বাড়িওয়ালা ঘরের তালা ভেঙ্গে ভেতরে জালনোট তৈরীর কারখানা পান। সেখান থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩৮ লাখ রুপির জাল নোট।
শনিবার (২৪ অক্টোবর) ভারতের মহারাষ্ট্রের নাগপুরের উথোড়া এলাকায় এ ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডয়ার প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ভাড়াটে পুষ্পক কৃষ্ণ ভান্ডারকর পলাতক।
পুলিশ জানায়, নাগপুরের ত্রিমূর্তি নগরের বাসিন্দা পুষ্পক প্রায় দেড় বছর আগে খারবি এলাকার উথোড়ায় একটি ঘর ভাড়া নেন। গত জানুয়ারিতে তাঁর ভাড়ার মেয়াদ শেষ হয়। এরপরেও তিনি কয়েকমাস ধরে ভাড়া দিচ্ছিলেন না। একপর্যায়ে ঘরটি ছেড়ে দেওয়িার কথা বললে বাড়িওয়ালা রমেশের সাথে তার বিরোধ তৈরী হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে ওই ঘরে পুষ্পকেরেআসা-যাওয়া বন্ধ ছিলো। সন্দেহ হওয়ায় শনিবার বাড়িওয়ালা দরজার তালা ভাঙ্গেন। ভেতরে ঢুকে তিনি একটি বালতিতে নোটের বান্ডিল, ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজ এবং নোট ছাপানোর একটি যন্ত্র দেখতে পান। পরে তিনি উথোড়া থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমান ৫০০ রুপির জালনোট উদ্ধার করে। গণনার পর এসব নোটের মূল্যমান প্রায় ৩৮ রুপি বলে জানা যায়। এছাড়া একপাশে ছাপা অন্যপাশে ফাঁকা বেশকিছু আধছাপা নোট উদ্ধার করা হয়। জব্দ করা নোট ও যন্ত্রপাতির মোট আনেুমানিক মূল্য ৬২ লাখ ৫৩ হাজার রুপি।
বাড়িওয়ালার অভিযোগ, গত সেপ্টেম্বরে ঘর খালি করার কথা বললে পুষ্পক তাকে ছুরি দেখিয়ে হুমকি দেন। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেছিলেন।
পুলিশ জানায়, পুষ্পক বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন বলে তদন্তে জানা গেছে। তাঁকে গ্রেপ্তারে মুম্বাই পুলিশের একটি বিশেষ দল পাঠানোর প্রস্তুতি চলছে।
মারুফ/