
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ–মিয়ানমার–চীন অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়। এই করিডোরের লক্ষ্য হবে আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, লেনদেন সহজ করা এবং মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।
বৈঠকে চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিক হাবে পরিণত করার বিষয়ে চীন আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে মোংলা বন্দর আধুনিকায়ন ও সেবার মান উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেয় বেইজিং। দুই দেশের মধ্যে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগ জোরদারের বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, প্রযুক্তি, সংস্কৃতি এবং কর্মসংস্থানে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের অবস্থানে সমর্থন জানিয়ে প্রয়োজনীয় সংলাপে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চীন। পাশাপাশি প্রথমবারের মতো দুই দেশের মধ্যে পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে নিয়মিত সংলাপ চালুর বিষয়ে সমঝোতা হয়েছে। এছাড়া ব্রিকসে বাংলাদেশের যোগদানের আগ্রহকেও চীন স্বাগত জানিয়েছে।
চীন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান তিয়েনআনমেন স্কয়ারে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝাউ লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাস জাদুঘর পরিদর্শন শেষে ছয় দিনের মালয়েশিয়া ও চীন সফর শেষ করে তিনি বেইজিং থেকে ঢাকায় ফিরে আসেন।
/টি