
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকা–বেইজিং সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মুখপাত্র মাহদী আমিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, এসব চুক্তি বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকার আশা করছে।
মাহদী আমিন আরও জানান, বৈঠকের পর চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী
এদিকে, শুক্রবার (২৭ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহদী আমিন বলেন, উভয় বৈঠকেই বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি এসব আলোচনা ইতিবাচক ফল বয়ে আনবে, যা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও সুসংহত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
/টি