
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হয়।
উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এবং মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনে ফাউন্ডেশনের উপস্থিত ভোটাররা সরাসরি ভোট প্রদান করেন।
নির্বাচনে সভাপতি পদে মো. সরোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. দিলোয়ার হোসেন নির্বাচিত হন।
এছাড়া সহ-সভাপতি পদে মো. বুলবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. সাইদুর রহমান সিকদার এবং কোষাধ্যক্ষ পদে কাজী মো. মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন বলেন, কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ়
তিনি আরও বলেন, কর্মচারীদের স্বার্থ রক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কমিটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।