
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল ফুটবল দলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে যখন ধোঁয়াশা তৈরি হয়েছে, ঠিক তখনই ভক্তদের মনে আশার সঞ্চার করেছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। আগামী মার্চ মাসের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা না পেলেও নেইমারের জন্য জাতীয় দলের দরজা একেবারে বন্ধ হয়ে যায়নি। আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন যে, নিজেকে প্রমাণ করার জন্য এই মহাতারকার হাতে এখনো দুই মাস সময় আছে। ফিটনেস আর পারফরম্যান্সের মানদণ্ডে উত্তীর্ণ হতে পারলে আবারও হলুদ জার্সিতে দেখা যেতে পারে নেইমারকে।
ব্রাজিল জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার বর্তমানে খেলছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। তবে ২০২৩ সালের অক্টোবরে লিগামেন্টের গুরুতর চোট তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে
ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কার্লো আনচেলত্তি জানান, সিবিএফ এবং তিনি নিজে নেইমারকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আনচেলত্তির মতে, নেইমার গোল পাচ্ছেন এবং ভালো খেলছেন, তবে বিশ্বকাপের মতো বড় আসরে খেলার জন্য কেবল দক্ষতাই যথেষ্ট নয়, প্রয়োজন শতভাগ শারীরিক ফিটনেস। আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, দল ঘোষণার সময় তিনি কেবল তাদেরই বিবেচনায় নেবেন যারা শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকবেন।
ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক কিংবা রাফিনিয়াদের মতো তরুণ তুর্কিদের ভিড়ে দলে জায়গা হারানো নেইমারের জন্য কষ্টের। তবে এই হতাশাকে শক্তিতে রূপান্তর করতে চান তিনি। কিংস লিগ ব্রাজিলের এক অনুষ্ঠানে নেইমার পুনর্ব্যক্ত করেছেন যে, তার স্বপ্নের মৃত্যু ঘটেনি। বাদ পড়া তাকে কষ্ট দিলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তার একমাত্র লক্ষ্য এখন শেষ দল ঘোষণার আগে কোচের আস্থার প্রতিদান দেওয়া।
মাঠের লড়াইয়ের পাশাপাশি নেইমারের দলবদল নিয়ে চলছে নানা গুঞ্জন। সান্তোসের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও শোনা যাচ্ছে আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) পাড়ি জমাতে পারেন তিনি। গণমাধ্যমের খবর অনুযায়ী, এফসি সিনসিনাটি ইতোমধ্যেই তার সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তবে এই মুহূর্তে ক্লাব ক্যারিয়ারের চেয়েও নেইমারের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে নিজের শেষ বিশ্বকাপ রাঙানো। আর সেই লক্ষ্যেই এখন ঘাম ঝরাচ্ছেন ব্রাজিলের এই পোস্টার বয়।
/টিএ