
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইন্টার মিয়ামির নতুন দুর্গ, নবনির্মিত ‘ন্যু স্টেডিয়াম’। গ্যালারিতে হাজার হাজার দর্শক অপেক্ষায় নতুন ইতিহাসের সাক্ষী হতে। ইন্টার মিয়ামির নতুন পথচলার শুরুটা যেন রূপকথার মতো হতে পারতো। তবে সেই রোমাঞ্চকর ম্যাচে ইতিহাস গড়ার অপেক্ষা আর টানটান উত্তেজনার মাঝেও শেষ পর্যন্ত মিয়ামিকে মাঠ ছাড়তে হয়েছে একরাশ আফসোস সঙ্গী করে।
সবাই ভেবেছিল নতুন স্টেডিয়ামের ইতিহাসের প্রথম গোলটি আসবে জাদুকর লিওনেল মেসির পা থেকে। কিন্তু চিত্রনাট্য ছিল কিছুটা ভিন্ন। ম্যাচের মাত্র ৬ মিনিটেই অস্টিন এফসির ডিফেন্ডার গুইলহার্মে বিরোর গোলে স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি। মিয়ামির নতুন মাঠে ইতিহাসের প্রথম গোলটি লেখা হয়ে যায় বিরোর নামে। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা।
পিছিয়ে পড়ার
দ্বিতীয়ার্ধে আবারও লিড নেয় অস্টিন। ৫৩ মিনিটে জেইডেন নেলসনের গোলে পিছিয়ে পড়ে মিয়ামি। ৭৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই নিজের জাত চেনান লুইস সুয়ারেজ। মাত্র আট মিনিটের মাথায় গোল করে দলকে ২-২ সমতায় ফেরান এই উরুগুয়ান তারকা। ঘরের মাঠে পয়েন্ট ভাগাভাগির শঙ্কায় যখন ম্যাচ দুলছিল, তখন নাটকীয়তা তখনও শেষ হয়নি।
ম্যাচের একদম শেষ প্রান্তে ৯০ মিনিটে মেসির সেই বিখ্যাত ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসলে স্বপ্নভঙ্গ হয় দর্শকদের। ফিরতি বলে সুয়ারেজ জালে বল জড়ালেও রেফারি তা বাতিল করে দেন। শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি। তবে থামলে চলবে না, আগামী সপ্তাহে এই একই মাঠে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে পূর্ণ পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামবে মেসির দল।