
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কাতার বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন, নতুন বিশ্বকাপের মঞ্চে ঠিক সেখান থেকেই শুরু করলেন লিওনেল মেসি। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩–০ গোলের জয় উপহার দিয়েছেন অধিনায়ক। মেসির অনবদ্য নৈপুণ্যে ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ১৭ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে প্রায় ২৫ গজ দূর থেকে অসাধারণ এক শটে জালের দেখা পান মেসি। প্রথমার্ধে সেই এক গোলেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। বিরতির পর ৬০ মিনিটে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা।
এরপর ৭৬ মিনিটে আরও একটি দৃষ্টিনন্দন গোল করে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এই হ্যাটট্রিকের মাধ্যমে
হ্যাটট্রিকের পর ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। তখন গ্যালারিভর্তি দর্শক দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে সম্মান জানান। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা যে এবারও বড় দাবিদার, আলজেরিয়ার বিপক্ষে এই দাপুটে জয়েই তার স্পষ্ট বার্তা দিল স্কালোনির দল। আর মেসিও বুঝিয়ে দিলেন, বিশ্বকাপ জয়ের পরও তার ক্ষুধা ও জয়ের আকাঙ্ক্ষা এতটুকু কমেনি।
/টি